পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/১৭. অধ্যায়ঃ
লজ্জাশীলতা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ "
বর্ণনাকারী আবূ মাসঊদ উকবাহ বিন আমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে যা পেয়েছে তার মধ্যে আছে, "তোমার লজ্জা-শরম না থাকলে যা ইচ্ছা তাই করতে পারো"।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৫১৫] সহীহূল বুখারী ৩৪৮৩, ৩৪৮৪, ৬১২০, আবূ দাঊদ ৪৭৯৭, আহমাদ ১৬৬৪১, ১৬৬৫৮, ২১৮৪০। ইরওইয়া' ২৬৭৩, সহী হাহ ৬৮৪।