পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/১৬. অধ্যায়ঃ
অহমিকা বর্জন এবং বিনয়-নম্রতা অবলম্বন
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ " .
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ) ,
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার অন্তরে সরিষার দানা পরিমাণও (সামান্যতম) অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সে জাহান্নামে প্রবেশ করবে না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৫০৫] মুসলিম ১৩১, তিরমিযী ১৯৯৮, আবূ দাউদ ৪০৯১, আহমাদ ৩৭৭৯, ৩৯০৩,৩৯৩৭, ৪২৯৮।