পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/১৩. অধ্যায়ঃ
ইমারত নির্মাণ ও ধ্বংস
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ أَبِيهِ، سَعِيدٍ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَقَدْ رَأَيْتُنِي مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَنَيْتُ بَيْتًا يُكِنُّنِي مِنَ الْمَطَرِ وَيُكِنُّنِي مِنَ الشَّمْسِ مَا أَعَانَنِي عَلَيْهِ خَلْقُ اللَّهِ تَعَالَى .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
আমি নিজেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দেখতে পেলাম, আমি রোদ-বৃষ্টি থেকে আশ্রয়ের জন্য একটি ঘর নির্মাণ করছি, কিন্তু মহান আল্লাহর সৃষ্টির কেউ আমাকে সহযোগিতা করেনি।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৪৯৪] সহীহুল বুখারী ৬৩০২।