পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/১০. অধ্যায়ঃ
মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর পরিজনবর্গের জীবন-জীবিকা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَلْتَوِي فِي الْيَوْمِ مِنَ الْجُوعِ مَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلأُ بِهِ بَطْنَهُ .
বর্ণনাকারী নু’মান বিন বশীর (রাঃ)
আমি উমর ইবন খাত্তাব (রাঃ) কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দিনের বেলা ক্ষুধার তাড়নায় পার্শ্ব পরিবর্তন করতে দেখেছি। তিনি তাঁর উদর পূর্তির জন্য এমনকি রদ্দি খেজুরও পেতেন না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৪৭৮] মুসলিম ২৯৭৮, তিরমিযী ২৩৭২, আহমাদ ১৬০। মুখতাসরুশ শামাইল ১১০, সহীহাহ ২১০৬।