পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/৮. অধ্যায়ঃ
সম্পদশালীদের সম্পর্কে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ، - هُوَ سِمَاكٌ - عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ الْحَنَفِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ ـ صلى الله عليه وسلم ـ " الأَكْثَرُونَ هُمُ الأَسْفَلُونَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا وَكَسَبَهُ مِنْ طَيِّبٍ " .
বর্ণনাকারী আবূ যার্র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সম্পদশালীরা কেয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে। কিন্তু যারা নিজেদের মাল এদিক সেদিক (আল্লাহর পথে) খরচ করে এবং পবিত্র পন্থায় তা উপার্জন করে তারা এর ব্যতিক্রম।
তাহকীক আলবানীঃ হাসান সহীহ।[৩৪৬২] সহীহুল বুখারী ৬৪৪৩, আহমাদ ২০৮৯০ । সহীহাহ ১৭৬৬ ।