কলহ-বিপর্যয়
৩৬/৩৬. অধ্যায়ঃ
তুর্কীজাতি
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا صِغَارَ الأَعْيُنِ ذُلْفَ الأُنُوفِ كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ক্ষুদ্র চোখ এবং চেপ্টা নাকবিশিষ্ট এক জাতির বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। তাদের চেহারা হবে যেন পিটানো ঢাল। তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না, যাদের পাদুকা হবে পশমযুক্ত।
[৩৪২৯] সহীহুল বূখারী ২৯২৮, ২৯২৯, মুসলিম ২৯১২, তিরমিযী ২২১৫, আবূ দাঊদ ৪২০৩, ৪৩০৪, আহমাদ ৭২২২, ৭৬১৯, ৭৯২৭, ২৭৪৬০, ৮৯২১, ৯৭৯৬, ১০০২৪, ১০৪৭৬।