কলহ-বিপর্যয়

৩৬/৭. অধ্যায়ঃ

গোত্রবাদ

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ الْيُحْمِدِيُّ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ، عَنِ امْرَأَةٍ، مِنْهُمْ يُقَالَ لَهَا فُسَيْلَةُ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ قَالَ ‏ "‏ لاَ وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ওয়াসিলাহ ইবনুল আসকা (রাঃ)

ফুসায়লাহ থেকে বর্ণিত: তিনি বলেন, আমি আমার পিতাকে (ওয়াসিলা ইবনুল আসকা) বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! নিজ গোত্রের প্রতি ভালোবাসা কি গোত্রবাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন: না। তবে নিজ গোত্রকে অন্যের উপর অত্যাচারে সহায়তা করা গোত্রবাদের অন্তর্ভুক্ত।

[৩২৮১] আবূ দাউদ 5119। গায়াতুল মারাম 305। উক্ত হাদীসের রাবী আব্বাদ বিন কাসীর আশ-শামী সম্পর্কে আবূ হাতিম আর রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। আবু হাতিম বিন হিব্বান বলেন, তার হাদীস বর্ণনায় আমার নিকট কোন সমস্যা নেই। আবূ যুরআহ আর রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং 3091, 14/150 নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18