পোশাক-পরিচ্ছেদ
৩২/৩৭. অধ্যায়ঃ
লম্বা চুল অপছন্দনীয়
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، وَسُفْيَانُ بْنُ عُقْبَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ رَآنِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَلِي شَعَرٌ طَوِيلٌ فَقَالَ " ذُبَابٌ ذُبَابٌ " . فَانْطَلَقْتُ فَأَخَذْتُهُ فَرَآنِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " إِنِّي لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ " .
বর্ণনাকারী ওয়াইল বিন হুজর (রাঃ),
নবী (ﷺ) আমার মাথার লম্বা চুল দেখে বললেনঃ “যুবাব যুবাব (মাছি মাছি)।” আমি ফিরে গিয়ে তা খাটো করে ফেললাম। পরে নবী (ﷺ) আমাকে দেখে বলেনঃ “আমি তো তোমার সম্পর্কে মন্তব্য করিনি। তবে এটা উত্তম।”
তাহকীক আলবানীঃ সহীহ।