পোশাক-পরিচ্ছেদ

৩২/৩৩. অধ্যায়ঃ

কালো খেজাব ব্যবহার

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ الصَّيْرَفِيُّ، مُحَمَّدُ بْنُ فِرَاسٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بْنِ زَكَرِيَّا الرَّاسِبِيُّ، حَدَّثَنَا دَفَّاعُ بْنُ دَغْفَلٍ السَّدُوسِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، صُهَيْبِ الْخَيْرِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا اخْتَضَبْتُمْ بِهِ لَهَذَا السَّوَادُ أَرْغَبُ لِنِسَائِكُمْ فِيكُمْ وَأَهْيَبُ لَكُمْ فِي صُدُورِ عَدُوِّكُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী সুহায়ব আল খায়র (রাঃ),

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যা দিয়ে চুল রঙ করো তার মধ্যে এই কালো খিজাব খুবই উত্তম। এতে তোমাদের প্রতি নারীদের আকর্ষণ আছে এবং এটি জিহাদে তোমাদের শত্রুদের মধ্যে তোমাদের জন্য ভীতি সৃষ্টিকারী।

তাহকীক আলবানীঃ দুর্বল।[২৯৫৭] হাদীস টি ইমাম ইবনু মাজাহ একক ভাবে বর্ননা করেছেন। দঈফাহ২৯৭২; দঈফ আল জামি১৩৭৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18