পোশাক-পরিচ্ছেদ
৩২/২৫. অধ্যায়ঃ
যে ব্যক্তি মৃত জীবের চামড়া প্রক্রিয়াজাত করার পর পরিধান করে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ سَلْمَانَ، قَالَ كَانَ لِبَعْضِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ شَاةٌ فَمَاتَتْ فَمَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَيْهَا فَقَالَ " مَا ضَرَّ أَهْلَ هَذِهِ لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا " .
বর্ণনাকারী সালমান আল ফারিসী (রাঃ),
তিনি বলেন, কোনো এক উম্মুল মুমিনীন-এর ছাগল মারা গেল। রাসূলুল্লাহ (ﷺ) সেটি অতিক্রমকালে বলেন: তারা এর চামড়াটা কাজে লাগালে তাদের কোনো ক্ষতি হতো না।
তাহকীক আলবানীঃ সহীহ।