পোশাক-পরিচ্ছেদ
৩২/২৩. অধ্যায়ঃ
অপচয় ও অহংকার এড়িয়ে তুমি যে কোন ধরনের পোশাক পরতে পার
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ),
তোমরা পানাহার করো, দান-খয়রাত করো এবং পরিধান করো, যতক্ষণ না তার সাথে অপচয় বা অহংকার যুক্ত হয়।
তাহকীক আলবানীঃ হাসান।[২৯৩৭] আহমাদ ৬৬৫৬, ৬৬৬৯। মিশকাত ৪৩৮১ ।