পোশাক-পরিচ্ছেদ
৩২/১৯. অধ্যায়ঃ
মহিলাদের রেশমী বস্ত্র ও সোনা ব্যবহার
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنِ الإِفْرِيقِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَفِي إِحْدَى يَدَيْهِ ثَوْبٌ مِنْ حَرِيرٍ وَفِي الأُخْرَى ذَهَبٌ فَقَالَ " إِنَّ هَذَيْنِ مُحَرَّمٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لإِنَاثِهِمْ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আমর (রাঃ),
রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে আমাদের নিকট এলেন। তাঁর এক হাতে ছিল একটি রেশমি বস্ত্র এবং অপর হাতে ছিল এক টুকরা সোনা। তিনি বলেন: এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল।
তাহকীক আলবানীঃ সহীহ।