পোশাক-পরিচ্ছেদ
৩২/১৫. অধ্যায়ঃ
দু কাঁধের মাঝ বরাবর পাগড়ির প্রান্তভাগ ঝুলানো
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُسَاوِرٍ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ .
বর্ণনাকারী আমর বিন হুরায়স (রাঃ),
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর মাথার কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি। তিনি তাঁর পাগড়ির দুপ্রান্ত তাঁর দুকাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছিলেন।
তাহকীক আলবানীঃ সহীহ।