পোশাক-পরিচ্ছেদ
৩২/৯. অধ্যায়ঃ
জামা কতখানি লম্বা হবে?
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ أَبِي رَوَّادٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الإِسْبَالُ فِي الإِزَارِ وَالْقَمِيصِ وَالْعِمَامَةِ مَنْ جَرَّ شَيْئًا خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو بَكْرٍ مَا أَغْرَبَهُ .
বর্ণনাকারী আব্দুল্লাহ বিন উমার (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ "ইসবল (পায়ের গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পরিধান) লুঙ্গি, জামা ও পাগড়ীর বেলায়ই হয়ে থাকে। যে ব্যক্তি অহংকারবশে কোনো কিছু (পায়ের গোছার নিচে) ঝুলিয়ে পরে, কেয়ামতের দিন আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন না। রাবী আবু বাকর (রাঃ) বলেন, হাদীসটি সানাদের দিক দিয়ে কিছুটা অপ্রসিদ্ধ।
তাহকীক আলবানীঃ সহীহ।