আহার ও তার শিষ্টাচার

২৯/৬২. অধ্যায়ঃ

উপুড় হয়ে খাওয়া নিষেধ

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَأْكُلَ الرَّجُلُ وَهُوَ مُنْبَطِحٌ عَلَى وَجْهِهِ ‏.‏

বর্ণনাকারী আবদুল্লাহ বিন উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কোন ব্যক্তিকে উপুড় হয়ে আহার করতে নিষেধ করেছেন।

[৩৩৭০] আবূ দাউদ ৩৭৭৪, সহীহাহ ২৩৯৪, ইরওয়া ১৯৮২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী জা'ফার বিন বুরকান সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি যুহরীর রেওয়ায়াত বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তার থেকে হাদিস গ্রহন করা যায়। আবু হাফস উমার বিন শাহীন বলেন, তিনি যুহরী ছাড়া অন্যদের হাদিস বর্ণনায় সিকাহ। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি যুহরীর রেওয়ায়াত বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে যুহরীর হাদিস বর্ণনায় তিনি সন্দেহ করতেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৩৪, ৫/১১ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18