আহার ও তার শিষ্টাচার

২৯/৩৫. অধ্যায়ঃ

দুধ

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْدٍ الرَّاسِبِيِّ، حَدَّثَتْنِي مَوْلاَتِي أُمُّ سَالِمٍ الرَّاسِبِيَّةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أُتِيَ بِلَبَنٍ قَالَ ‏ "‏ بَرَكَةٌ أَوْ بَرَكَتَانِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দুধ আনা হলে তিনি বলতেনঃ বরকত অথবা দুই বরকত।

[৩৩২১] আহমাদ ২৪৬০০, যইফাহ ৪১৬৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী যায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনুল মাদীনী ও উসমান বিন আবু শায়বাহ তাকে সিকাহ বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২০৯৫, ১০/৪০ নং পৃষ্ঠা) ২. উম্মু সালিম আর-রাসিবী সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুলাহ। ইমাম যাহাবী তার মীযান গ্রন্থে বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। তার থেকে জা'ফার বিন বুরদ এককভাবে হাদিস বর্ণনা করেছেন ও তাকে কেউ সিকাহ বলেননি। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৯৭৯, ৩৫/৩৬২ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18