শিকার
২৮/৯. অধ্যায়ঃ
মাছ ও টিড্ডি শিকার
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّةٍ أَوْ عُمْرَةٍ فَاسْتَقْبَلَنَا رِجْلٌ مِنْ جَرَادٍ أَوْ ضَرْبٌ مِنْ جَرَادٍ فَجَعَلْنَا نَضْرِبُهُنَّ بِأَسْوَاطِنَا وَنِعَالِنَا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " كُلُوهُ فَإِنَّهُ مِنْ صَيْدِ الْبَحْرِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সাথে হজ্জ অথবা উমরা করতে রওয়ানা হলাম। আমাদের সামনে একপাল টিড্ডি অথবা এক প্রকারের টিড্ডি উপস্থিত হলো। আমরা আমাদের চাবুক ও জুতা দিয়ে তা মারতে লাগলাম। তখন নবী (ﷺ) বলেনঃ তা খাও, কারণ তা সামুদ্রিক বা জলজ শিকার।
[৩২২২] তিরমিযী ৮৫০, আবূ দাউদ ১৮৫৩, ১৮৫৪, আহমাদ ৭৯৯৯, ৮৫৪৭, ৮৬৫৪, ৯০২৩, ইরওয়া ১০২২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবুল মুহাযযিম সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু জাফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৬৫৫, ৩৪/৩২৭ নং পৃষ্ঠা)