যবেহ করা
২৭/১৩. অধ্যায়ঃ
বন্য গাধার গোশ্ত
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ مُنَادِيَ النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ نَادَى إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ فَإِنَّهَا رِجْسٌ .
বর্ণনাকারী আনাস মালিক (রাঃ)
নবী (ﷺ)-এর ঘোষক ঘোষণা করলেন: নিশ্চিতভাবে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কারণ তা নাপাক।
[৩১৯৬] সহীহুল বুখারী ২৯৯১, ৪১৯৮, ৪১৯৯, ৫৫২৮, মুসলিম ১৯৪০, নাসায়ী ৬৯, ৪৩৪০, আহমাদ ১১৬৭৬, ১১৭৩০, ১১৮০৭, ১২২৬০, দারেমী ১৯৯১, ইরওয়া ২৪৮৯, রাওদুন নাদীর ৩৭২। তাহকীক আলবানীঃ সহীহ।