কোরবানি
২৬/১২. অধ্যায়ঃ
ঈদের সালাতের পূর্বে কোরবানী করা নিষিদ্ধ
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، ذَبَحَ يَوْمَ النَّحْرِ قَبْلَ الصَّلاَةِ فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُعِيدَ .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
এক ব্যক্তি কোরবানির দিন ঈদের সালাতের পূর্বে কোরবানি করলো। নবী (ﷺ) তাকে পুনর্বার কোরবানি করার নির্দেশ দেন।
[৩১৫১] সহীহুল বুখারী ৯৮৪, ৫৫৪৬, ৫৫৪৯, ৫৫৬১, মুসলিম ১৯৬২ নাসায়ী ৪৩৯৬, আহমাদ ১১৭১০, ১১৭৬১, ইরওয়া ১১৫৩। তাহকীক আলবানীঃ সহীহ।