কোরবানি
২৬/৮. অধ্যায়ঃ
যে ধরনের পশু কোরবানী করা মাকরূহ
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُضَحَّى بِمُقَابَلَةٍ أَوْ مُدَابَرَةٍ أَوْ شَرْقَاءَ أَوْ خَرْقَاءَ أَوْ جَدْعَاءَ .
বর্ণনাকারী আলী (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কানের অগ্রভাগ অথবা পশ্চাদভাগ (মূলের দিক) কর্তিত অথবা ফাটা অথবা ছিদ্রযুক্ত অথবা অঙ্গ কর্তিত পশু কোরবানি করতে নিষেধ করেছেন।
[৩১৪২] তিরমিযী ১৪৯৮, ১৫০৩, ১৫০৪, নাসায়ী ৪৩৭২, ৪৩৭৩, ৪৩৭৪, ৪৩৭৫, ৪৩৭৬,আবূ দাউদ ২৮০৪, আহমাদ ৭৩৪, ৮২৮, ৮৫৩, ১০২৪, ১০৬৪, ১১০৯, ১২৭৮, ১৩১১, দারেমী ১৯৫১, ইরওয়া ৪/৩৬৩, মিশকাত ১/৪৬০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের সানাদটি ইনকেতা হওয়ার কারণে দুর্বল। কারণ আবু ইসহাক (আমর বিন আবদুল্লাহ) তিনি শুরাহ বিন নু'মান থেকে হাদিসটি শ্রবন করেননি।