ওয়ারিসী স্বত্ব বণ্টন

২৩/১৭. অধ্যায়ঃ

সদ্যজাত শিশু চীৎকার দিলে সে ওয়ারস হবে

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ وَوَرِثَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জাবির(রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সদ্যজাত শিশু চিৎকার দিলে তার (জানাজার) নামাজ পড়তে হবে এবং সে ওয়ারিস হবে।

তাহকীক আলবানীঃ দঈফ।[২৭৫০] তিরমিযী ১০৩২, দারেমী ৩১২৫, আল-আহকাম ৮১, ইরওয়া ৬/১৪৮, ১৪৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী রাবী' বিন বাদর সম্পর্কে ইমাম দারাকুতনী বলেন, মুনকারুল হাদিস। ইয়াহইয়া বিন সাঈদ ও উসমান বিন আবু শায়বাহ তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াকুব বিন সুফইয়ান তাকে প্রত্যাখ্যান করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৮৫৪, ৯/৬৩ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18