অগ্র-ক্রয়াধিকার
১৭/২. অধ্যায়ঃ
প্রতিবেশীর শুফআর অধিকার
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْضٌ لَيْسَ فِيهَا لأَحَدٍ قِسْمٌ وَلاَ شِرْكٌ إِلاَّ الْجِوَارُ . قَالَ " الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ " .
বর্ণনাকারী শারীদ বিন সুওয়ায়দ (রাঃ)
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! এক খণ্ড জমি যাতে কারো অংশও নেই এবং শরীকও নেই, কিন্তু প্রতিবেশী আছে। তিনি বললেনঃ নৈকট্যের কারণে প্রতিবেশীই তার অধিক হকদার।
[২৪৯৬]নাসায়ী ৪৭০৩, আহমাদ ১৮৯৬৭, ১৮৯৮৩। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।