ভূমিকা
০/৪১. অধ্যায়ঃ
লোকজনকে উত্তম বিষয় শিক্ষাদাতার সাওয়াব।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ " .
বর্ণনাকারী আবুদ-দারদা’ (উয়াইমির বিন মালিক) (রাঃ)
আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: নিশ্চয় আসমান ও জমীনের অধিবাসীরা আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছও পর্যন্ত।
[২৩৭] আহমাদ ২১২০৮ তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী ১. হাফয বিন আমর সম্পর্কে ইমাম যাহাবী ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত। ২. উসমান বিন আতা সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আমর বিন ফাল্লাস বলেন তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় কিন্তু দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আলজাযুজানী বলেন, হাদিস বর্ণনায় তিনি নির্ভরযোগ্য নয়। ইবনুল জুনায়দ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।