বিচার ও বিধান
১৩/৩০. অধ্যায়ঃ
যে সব লোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ গ্রামের লোকের পক্ষ থেকে শহরের বাসিন্দার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
[২৩৬৭] আবূ দাউদ ৩৬০২, ইরওয়া ২৬৭৪, মিশকাত ৩৭৮৩। তাহকীক আলবানীঃ সহীহ।