ব্যবসা-বাণিজ্য

১২/৬৯. অধ্যায়ঃ

গবাদি পশু পালন

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ النَّيْسَابُورِيُّ، وَمُحَمَّدُ بْنُ فِرَاسٍ أَبُو هُرَيْرَةَ الصَّيْرَفِيُّ، قَالاَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا زَرْبِيٌّ، إِمَامُ مَسْجِدِ هِشَامِ بْنِ حَسَّانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الشَّاةُ مِنْ دَوَابِّ الْجَنَّةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার(রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বকরী বেহেশতের প্রাণীকুলের অন্তর্ভুক্ত।

[২৩০৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ১০/১১৭, আল-হাকিম ফিল মুসতাদরাক ৪/৯০, সহিহাহ ১১২৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. হারামী বিন উমারাহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম দারাকুতনী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১৬৯, ৫/৫৫৬ নং পৃষ্ঠা) ২. যারবী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি মুনকার। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৯৮৩, ৯/৩৪৬ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু যারাবী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৫ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১ টি জাল, ৫ টি খুবই দুর্বল, ৭ টি দুর্বল, ২ টি হাসান হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মু'জামুল আওসাত ৫৩৪৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18