ব্যবসা-বাণিজ্য

১২/৬৬. অধ্যায়ঃ

গোলামের কাউকে কিছু দেয়া এবং দান করার অধিকার প্রসঙ্গে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُسْلِمٍ الْمُلاَئِيِّ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُجِيبُ دَعْوَةَ الْمَمْلُوكِ ‏.‏

বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গোলামের দাওয়াত কবুল করতেন।

[২২৯৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মুখতাসার শামাইল ২৮৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী মুসলিম (বিন কায়সান) আল-মুলায়ী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম তিরমিযি বলেন, তিনি আমাদের নিকট নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। ইবরাহীম বিন ইয়াকুব বলেন, তিনি গায়র সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৯৩৯, ২৭/৫৩০ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18