ব্যবসা-বাণিজ্য
১২/৪১. অধ্যায়ঃ
সকাল বেলায় বরকত হওয়ার আশা করা।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عُمَارَةَ بْنِ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا " . قَالَ وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ . قَالَ وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ .
বর্ণনাকারী সাখর আল-গামিদী (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।” তিনি ক্ষুদ্র বা বৃহৎ সামরিক বাহিনী অভিযানে পাঠাতে চাইলে দিনের প্রথম ভাগেই তাদেরকে পাঠাতেন। রাবী (উমারা বিন হাদীদ) বলেন, সাখর (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক পণ্য দিনের প্রথম ভাগেই পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হন এবং তার সম্পদে প্রাচুর্য আসে।
তাহকীক আলবানীঃ [২২৩৬] তিরমিযী ১২১২, আবূ দাউদ ২৬০৬, আহমাদ ১৫০১৭, ১৫১৩০, ১৮৯৩৭, ১৮৯৮৫, রাওদুন নাদীর ৪৯০, সহীহ আবু দাউদ ২৩৪৫, যইফাহ ৪১৭৮। তাহকীক আলবানীঃ ‘‘হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।’’ বাক্যটি সহিহ। তবে ...قَالَ وَكَانَ إِذَا بَعَثَ কথাগুলো দুর্বল। উক্ত হাদিসের রাবী উমারাহ বিন হাদীদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী, আবু আলী ইবনুস সাকান ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তার সম্পর্কে কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৭৯, ২১/২৩৬ নং পৃষ্ঠা)