ব্যবসা-বাণিজ্য
১২/৩৩. অধ্যায়ঃ
কয়েক বছরের মেয়াদে ফল বিক্রয় করা এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ بَاعَ ثَمَرًا فَأَصَابَتْهُ جَائِحَةٌ فَلاَ يَأْخُذْ مِنْ مَالِ أَخِيهِ شَيْئًا عَلاَمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ " .
বর্ণনাকারী জাবির বিন আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কোন ব্যক্তি ফলের বাগান বিক্রয় করার পর প্রাকৃতিক দুর্যোগে তা বিনষ্ট হলে, সে যেন তার ভাই (ক্রেতা) থেকে কিছু গ্রহণ না করে। তোমাদের কেউ কিসের বিনিময়ে তার মুসলিম ভাইয়ের মাল গ্রহণ করবে?
[২২১৯] মুসলিম ১৫৫৪, নাসায়ী ৪৫২৭, ৪৫২৮, ৪৫২৯, আবূ দাউদ ৩৪৭০, আহমাদ ১৩৯০৮, দারেমী ২৫৫৬, ইরওয়া ৫/১১৩। তাহকীক আলবানীঃ সহীহ।