ব্যবসা-বাণিজ্য

১২/৩২. অধ্যায়ঃ

পুষ্ট হওয়ার আগে ফল বিক্রয় করা নিষিদ্ধ।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تَزْهُوَ وَعَنْ بَيْعِ الْعِنَبِ حَتَّى يَسْوَدَّ وَعَنْ بَيْعِ الْحَبِّ حَتَّى يَشْتَدَّ ‏.‏

বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) পুষ্ট হওয়ার আগে ফল বিক্রয় করতে, কালো হওয়ার পূর্বে আঙুর বিক্রয় করতে এবং শক্ত না হওয়া পর্যন্ত শস্য ইত্যাদি বিক্রয় করতে নিষেধ করেছেন।

[২২১৭] সহীহুল বুখারী ১৪৮৮, ২১৯৫, ২১৯৭, ২১৯৯, ২২০৮, মুসলিম ১৫৫৫, তিরমিযী ১২২৮, নাসায়ী ৪৫২৬, আবূ দাউদ ৩৩৭১, আহমাদ ১১৭২৮, ১২২২৭, ১২৯০১, ১৩২০১, মুয়াত্তা মালেক ১৩০৪, ইবনু হিব্বান ৪৯৯০, ইরওয়া ৫/২০৯, ১৩৬৬, মিশকাত ২৮৬২। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18