ব্যবসা-বাণিজ্য
১২/১৫. অধ্যায়ঃ
স্থানীয় লোকজন যেন বহিরাগতদের পক্ষ থেকে ক্রয়-বিক্রয় না করে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ دَعُوا النَّاسَ يَرْزُقُ اللَّهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ " .
বর্ণনাকারী জাবির বিন আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেন, স্থানীয় লোকজন যেন বহিরাগতদের পক্ষ থেকে ক্রয়-বিক্রয় না করে। তোমরা লোকদের স্বাধীনভাবে ছেড়ে দাও। আল্লাহ তাদের একজনের দ্বারা অপরকে রিজিক দান করেন।
[২১৭৬] মুসলিম ১৫২২, তিরমিযী ১২২৩, আবূ দাউদ ৩৪৪২, আহমাদ ১৩৮৭৯, ১৩৯৩০, ১৪৭২১, ১৪৭৯৮, গায়াতুল মারাম ২১৭৬। তাহকীক আলবানীঃ সহীহ।