ভূমিকা
০/৩৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ " .
বর্ণনাকারী উসমান বিন আফ্ফান (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে অধিক মর্যাদাবান।
[২১০] বুখারী ৫০২৭-২৮, তিরমিযী ২৯০৭-৮, আবূ দাঊদ ১৪৫২, আহমাদ ৪০৭, ৪১৪, ৫০২; দারিমী ৩৩৩৮, ইবনু মাজাহ ২১১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।