কাফফারা সমূহ

১১/৬. অধ্যায়ঃ

শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করা।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ حَلَفَ وَاسْتَثْنَى إِنْ شَاءَ رَجَعَ وَإِنْ شَاءَ تَرَكَ غَيْرُ حَانِثٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করলো, সে চাইলে শপথ থেকে ফিরে যেতে পারে অথবা তা পরিত্যাগও করতে পারে। তাতে সে শপথ ভঙ্গকারী নয়।

[২১০৫] ইবনু মাজাহ ২১০৬, তিরমিযী ১৫৩১, নাসায়ী ৩৭৯৩, আবূ দাউদ ৩২৬১, ৩২৬২, আহমাদ ৪৪৯৬, ৪৫৬৭, ৫০৭৪, ৬৩৭৮, মুয়াত্তা মালেক ১০৩৩, দারেমী ২৩৪২, ইরওয়াহ ২৫৭১, মিশকাত ৩৪২৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন যিয়াদ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবনু মিনদাহ বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫২২১, ২৫/২১৫ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18