কাফফারা সমূহ

১১/৩. অধ্যায়ঃ

কেউ দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের নামে শপথ করলে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ الْبَجَلِيُّ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَالَ إِنِّي بَرِيءٌ مِنَ الإِسْلاَمِ فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَإِنْ كَانَ صَادِقًا لَمْ يَعُدْ إِلَيْهِ الإِسْلاَمُ سَالِمًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বুরায়দাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বলল, আমি ইসলাম থেকে মুক্ত, সে যদি মিথ্যা বলে থাকে তবে সে যেমন বলেছে তেমনই, আর যদি সে সত্য বলে থাকে তবে ইসলাম তার কাছে নিরাপদে ফিরে আসবে না।

[২১০০] নাসায়ী ৩৭৭২, আবূ দাউদ ৩২৫৮, আহমাদ ২২৪৯৭, ইরওয়াহ ২৫৭৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18