সিয়াম বা রোজা
৭/৬৬. অধ্যায়ঃ
রক্তপ্রদর রোগিনীর ই'তিকাফ করা।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الصَّبَّاحُ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عِكْرِمَةَ قَالَ قَالَتْ عَائِشَةُ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ نِسَائِهِ فَكَانَتْ تَرَى الْحُمْرَةَ وَالصُّفْرَةَ فَرُبَّمَا وَضَعَتْ تَحْتَهَا الطَّسْتَ
বর্ণনাকারী ইকরামাহ (রহঃ)
আয়িশা (রাঃ) বলেছেন, রসূলুল্লাহ (ﷺ)-এর এক স্ত্রী তাঁর সাথে ইতিকাফ করেন। তিনি লাল ও হলুদ বর্ণের রক্ত দেখতে পেতেন। তাই অধিকাংশ সময় তিনি তার নিচে একটি ছোট প্লেট পেতে রাখতেন।
[১৭৮০] সহীহুল বুখারী ৩০৯, ৩১০, ৩১১, আবূ দাউদ ২৪৭৬, আহমাদ ২৪৪৭৭, দারেমী ৮৭৭, সহীহ আবী দাউদ ২১৩৮, তাহকীক আলবানীঃ সহীহ।