সিয়াম বা রোজা
৭/৩৫. অধ্যায়ঃ
আইয়্যামে তাশরীকে সিয়াম রাখা নিষেধ
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَطَبَ أَيَّامَ التَّشْرِيقِ فَقَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ
বর্ণনাকারী বিশ্র বিন সুহায়ম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আইয়্যামে তাশরীকে ভাষণ দেন। তিনি বলেন, মুসলিম ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না এবং এই দিনসমূহ হচ্ছে পানাহারের দিন।
[১৭২০] নাসায়ী ৪৯৯৪, আহমাদ ১৫০০২, ১৮৪৭৬, দারেমী ১৭৬৬, ইরওয়াহ ৪/১২৮, ১২৯। তাহকীক আলবানীঃ সহীহ।