সিয়াম বা রোজা
৭/৮. অধ্যায়ঃ
ঊনত্রিশ দিনেও মাস হয়।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَعَقَدَ تِسْعًا وَعِشْرِينَ فِي الثَّالِثَةِ
বর্ণনাকারী সা‘দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাস এভাবে হয়, মাস এভাবে হয়, মাস এভাবেও হয় এবং তৃতীয়বারে তিনি একটি আঙুল বন্ধ করে রাখেন।
[১৬৫৭] মুসলিম ১০৮৬, নাসায়ী ২১৩৫, ২১৩৬ আহমাদ ১৫৯৭, তাহকীক আলবানীঃ সহীহ।