জানাযাহ
৬/৬৫. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْعِجْلِيُّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ الْحَسَنِ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَإِنَّمَا وَجْهُنَا وَاحِدٌ فَلَمَّا قُبِضَ نَظَرْنَا هَكَذَا وَهَكَذَا
বর্ণনাকারী উবাই বিন কা’ব (রাঃ)
আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকা অবস্থায় আমাদের দৃষ্টি ছিলো একই দিকে (তাঁর দিকে)। তাঁর ইন্তিকালের পর আমরা (অস্থির হয়ে) এদিক সেদিক দৃষ্টি দিতে লাগলাম (এখন কী করবো)।
তাহকীক আলবানীঃ দঈফ, হাসান বাসরীর আনআনাহ বর্ণনা করার কারণে।[১৬৩১] তাহকীক আলবানীঃ যঈফ, হাসান বাসরীর আনআনাহ বর্ণনা করার কারণে। উক্ত হাদিসের রাবী আবদুল ওয়াহহাব বিন আতা আল-ইজলী সম্পর্কে সালিহ জাযারাহ তাকে সিকাহ বললেও ইমাম বুখারী বলেন, হাদিস বিশারদগণ বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম নাসাঈ বলেন, তিনি গায়র সিকাহ।