জানাযাহ
৬/৬৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (অন্তিম) রোগ।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ قَالَ قَالَتْ عَائِشَةُ مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ عَلَيْهِ الْوَجَعُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
বর্ণনাকারী মাসরূক
আয়িশা (রাঃ) বলেছেন, আমি রসূলুল্লাহ (ﷺ) এর চাইতে আর কারো অত কঠিন যন্ত্রণায় ভোগা দেখিনি।
[১৬২০] সহীহুল বুখারী ৫৬৪৬, মুসলিম ২৫৭০, তিরমিযী ২৩৯৭ তাহকীক আলবানীঃ সহীহ্।