জানাযাহ
৬/৪৩. অধ্যায়ঃ
কবরের উপর কিছু নির্মাণ করা, তা পাকা করা এবং তাতে কিছু লিপিবদ্ধ করা নিষেধ ।
সুনানে ইবনে মাজাহ
- حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَنْ تَجْصِيصِ الْقُبُورِ
বর্ণনাকারী জাবির (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) কবর পাকা করতে নিষেধ করেছেন।
[১৫৬১] মুসলিম ৯৭০; তিরমিযী ১০৫২, নাসায়ী ২০২৭, ২০২৮, ২০২৯; আবূ দাউদ ৩২২৫, আহমাদ ১৩৭৩৫, ১৪১৫৫, ১৪২৩৭, তাহকীক আলবানীঃ সহীহ