জানাযাহ
৬/৩৭. অধ্যায়ঃ
কবরস্থানে বসা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ زَاذَانَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ فَجَلَسَ وَجَلَسْنَا كَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ
বর্ণনাকারী বারা’ বিন আযিব (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একটি জানাজায় বের হলাম। আমরা কবরস্থানে পৌঁছলে তিনি বসে পড়লেন (এবং আমরাও নীরবে অনড় হয়ে বসে পড়লাম), যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে।
[১৫৪৮] নাসায়ী ২০০১, আবূ দাউদ ৩২১২, ৪৭৫৩, আহমাদ ১৮০৬৩, ১৮১৫১ মিশকাত ১৭১৩। তাহকীক আলবানীঃ সহীহ