জানাযাহ

৬/২৬. অধ্যায়ঃ

শিশুর জানাযার সলাত।

সুনানে ইবনে মাজাহ

- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের শিশুদের জানাজার সালাত পড়ো। কারণ তারা তোমাদের অগ্রগামী সঞ্চয়।

[১৫০৮] তাহকীক আলবানীঃ নিতান্ত যঈফ, ইরওয়াহ ৭২৫। উক্ত হাদিসের রাবী বিন বাদর সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াকুব বিন শসায়বাহ বলেন, তিনি অপরিচিত। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। দারাকুতনী বলেন, তিনি দুর্বল। ২. উবায়দ বিন সুলায়ম সম্পর্কে ইমাম দারাকুতনী ও আবু হাতিম আর-রাযী বলেন তিনি অপরিচিত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18