জানাযাহ

৬/২২. অধ্যায়ঃ

জানাযার সলাতে কিরাআত পড়া।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنْ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم «قَرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ».

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

নবী (ﷺ) জানাজা সালাতে সূরা ফাতিহা পড়েন।

[১৪৯৪] তিরমিযী ১০২৬ তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. যায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনুল মাদীনী ও উসমান বিন আবু শায়বাহ তাকে সিকাহ বলেছেন। ২. ইবরাহীম বিন উসমান সম্পর্কে আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় সিকাহ নন। ইমাম বুখারী তার ব্যাপারে চুপ থেকেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম তিরমিযি তাকে মুনকার বলেছেন। এ হাদিসের ৭২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে তিরমিযি ২ টি, সুনানুল কুবরা ৬ টি, মুসনাদ শাফিঈ ৫ টি, ও বাকীগুলো অন্যান্য কিতাবে রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18