জানাযাহ
৬/৯. অধ্যায়ঃ
স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দেওয়া।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الذَّهَبِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَوْ كُنْتُ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ نِسَائِهِ.
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
তিনি বলেন, যা আমি পরে অবগত হয়েছি, তা যদি পূর্বে অবহিত হতে পারতাম, তাহলে নবী (ﷺ)-কে তাঁর স্ত্রীগণ ব্যতীত আর কেউ গোসল দিতে পারত না।
[১৪৬৩] আবূ দাউদ ৩১৪১ তাহকীক আলবানীঃ সহীহ্।