জানাযাহ
৬/৪. অধ্যায়ঃ
রোগীর নিকট উপস্থিত হয়ে যে দুআ পড়তে হয়।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوتُ فَقُلْتُ اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم السَّلَامَ
বর্ণনাকারী মুহাম্মাদ ইবনুল মুনকাদির
আমি মুমূর্ষু জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বললাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাম পৌঁছে দিবেন।
[১৪৫০] আহমাদ ১১২৬৩, ১৮৯৮৮, মিশকাত ১৬৩৩। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী আহমাদ বিন আযহার সম্পর্কে ইবনু হিব্বান তার সিকাত গ্রন্থে বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় ভুল করেন।