সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/২০০. অধ্যায়ঃ

(নফল) সালাতসমূহে দীর্ঘ কিয়াম করা।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، سَمِعَ الْمُغِيرَةَ، يَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ ‏.‏ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ‏.‏ قَالَ ‏ "‏ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏"‏ ‏.

বর্ণনাকারী মুগীরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত পড়েন যে, তাঁর পদদ্বয় ফুলে যায়। বলা হলো, হে আল্লাহর রাসূল! আল্লাহ তো আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?

[১৪১৯]বুখারী ১১৩০, ৪৮৩৬, ৬৪৭১; মুসলিম ২৮১১-২, তিরমিযী ৪১২, নাসায়ী ১৬৪৪, আহমাদ ১৭৭৩৩, ১৭৭৭৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18