সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৯৬. অধ্যায়ঃ
বাইতুল মাকদিস মাসজিদে সালাত পড়ার ফাযীলাত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِي هَذَا وَالْمَسْجِدِ الأَقْصَى " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে) তিনটি মসজিদ ব্যতীত আর কোথাও সফর করা যাবে না : মসজিদুল হারাম, আমার এই মসজিদ এবং মসজিদুল আকসা।
[১৪০৯] বুখারী ১১৮৯, মুসলিম ১৩৯১-২, নাসায়ী ৭০০, আবূ দাঊদ ২০৩৩, আহমাদ ৭১৫১, ৭২০৮, ৭৬৭৮, ১০১২৯; মুওয়াত্ত্বা মালিক ২৪৩, দারিমী ১৪২১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৭৭৩, ৯৭০।