সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৯৩. অধ্যায়ঃ
সালাত গুনাহের কাফফারা স্বরূপ।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ، - أَظُنُّهُ - عَنْ عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ، أَنَّهُمْ غَزَوْا غَزْوَةَ السَّلاَسِلِ فَفَاتَهُمُ الْغَزْوُ فَرَابَطُوا ثُمَّ رَجَعُوا إِلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ أَبُو أَيُّوبَ وَعُقْبَةُ بْنُ عَامِرٍ فَقَالَ عَاصِمٌ يَا أَبَا أَيُّوبَ فَاتَنَا الْغَزْوُ الْعَامَ وَقَدْ أُخْبِرْنَا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الأَرْبَعَةِ غُفِرَ لَهُ ذَنْبُهُ . فَقَالَ يَا ابْنَ أَخِي أَدُلُّكَ عَلَى أَيْسَرَ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ وَصَلَّى كَمَا أُمِرَ غُفِرَ لَهُ مَا قَدَّمَ مِنْ عَمَلٍ " . أَكَذَلِكَ يَا عُقْبَةُ قَالَ نَعَمْ .
বর্ণনাকারী আবূ আয়্যুব ও উকবাহ বিন আমির (রাঃ)
(আসিম) বলেন, তারা সালাসিল যুদ্ধ অভিযানে অংশগ্রহন করতে রওয়ানা হন। এরপর তারা সীমান্ত এলাকায় সারিবদ্ধভাবে ঘোড়া বিন্যস্ত করেন। পরে তারা মুয়াবিয়া (রাঃ)-এর নিকট ফিরে আসেন। তখন তার নিকট উপস্থিত ছিলেন আবু আয়юб ও উকবা বিন আমির (রাঃ)। আসিম (রাঃ) বলেন, হে আবু আয়ুব! এ বছরের যুদ্ধাভিযানে আমরা অংশগ্রহন করতে পারিনি। আমরা অবহিত হয়েছি যে, যে ব্যক্তি চারটি মসজিদে সালাত পড়বে, তার গুনাহ মাফ করা হবে। আবু আয়ুব (রাঃ) বলেন, হে ভ্রাতুষ্পুত্র! আমি তোমাকে এর চেয়েও সহজ পথ বলে দিচ্ছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন ব্যক্তি যথাবিধি ওজু করে যথাবিধি সালাত পড়লে, তার পূর্বেকার গুনাহ ক্ষমা করা হয়। হে উকবা! হাদীসটি কি এরূপ? তিনি বলেন, হ্যাঁ।
[১৩৯৬] নাসায়ী ১৪৪ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: তালাক রগীব ৯৮,৯৯, সহীহ তারগীব ১৯১।