সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৯২. অধ্যায়ঃ
কৃতজ্ঞতাসূচক সালাত ও সাজদাহ
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، حَدَّثَتْنِي شَعْثَاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلَّى يَوْمَ بُشِّرَ بِرَأْسِ أَبِي جَهْلٍ رَكْعَتَيْنِ .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আবূ আওফা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আবু জাহলের শিরশ্ছেদের সুসংবাদ প্রাপ্তি দিবসে দু’ রাকাত শোকরানা সালাত পড়েন।
[১৩৯১] দারিমী ১৪৬২ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইবনু খুযাইমাহ ৯৯৯ সহীহ। উক্ত হাদিসের রাবী সালামাহ বিন রাজা' সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তার সিকাহ গ্রন্থে তাকে সিকাহ হিসেবে গন্য করেছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি দুর্বল। ইবনু আদী বলেন, তিনি একাধিক হাদিস বর্ণনা করেছেন যেগুলোর অনুসরণ করা যাবে না। ২. শা'সা সম্পর্কে ইমামগণ বলেন, তার পরিচয় অজ্ঞাত।