সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৮৪. অধ্যায়ঃ
সালাতরত ব্যাক্তি তন্দ্রাচ্ছন্ন হলে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ يَحْيَى بْنِ النَّضْرِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ فَلَمْ يَدْرِ مَا يَقُولُ اضْطَجَعَ " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন রাতে সালাতে দাঁড়ায় এবং কিরাত পাঠে তার জিহ্বা আড়ষ্ট হয়ে আসে (তন্দ্রার কারণে), সে কী বলে তা বুঝে না, তখন সে শুয়ে পড়বে।
[১৩৭২] মুসলিম ৭৮৭, আবূ দাঊদ ১৩১১, আহমাদ ২৭৪৫০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ৬৩৯, সহীহ আবী দাউদ ১১৮৪।