সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৮৩. অধ্যায়ঃ
কোন্ জিনিস রাতের ইবাদাতের পরিপূরক হতে পারে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ قَرَأَ الآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ " .
বর্ণনাকারী আবূ মাসউদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দু’ আয়াত তিলাওয়াত করে, তা তার জন্য যথেষ্ট।
[১৩৬৯] বুখারী ৪০০৮, ৫০১০, ৫০৪০, ৫০৫১; মুসলিম ৮০৭-৮, তিরমিযী ২৮৮১, আবূ দাঊদ ১৩৯৭, আহমাদ ১৬৬২০, ১৬৬৪২, ১৬৬৫১; দারিমী ১৪৮৭, ৩৩৮৮; ইবনু মাজাহ ১৩৬৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ।